দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙার পর জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার সঙ্গে কথা বলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সেই আলাপচারিতায় ক্লোসাকে নিজের সই করা একটি জার্সি পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন মেসি।
এ বিশ্বকাপে ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে ২১ গোল নিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার অবস্থানে রয়েছেন মেসি। তবে নিজের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে যাওয়ায় কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন ক্লোসা। বরং আর্জেন্টাইন অধিনায়কের প্রশংসা করে তিনি বলেছেন, ‘মেসি এক অবিশ্বাস্য বিস্ময়কর প্রতিভা!’
ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেওয়া সাক্ষাৎকারে ক্লোসা জানান, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির উদ্যোগে মেসির সঙ্গে তার ফোনে কথা হয়। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইতালিয়ান ক্লাব লাৎসিওতে স্কালোনির সঙ্গে খেলেছিলেন ক্লোসা। সেই সময়ের বন্ধুত্ব এখনও অটুট রয়েছে।
ক্লোসা বলেন, ‘স্কালোনি আমার সতীর্থ ছিল। আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ আছে। মেসি আমার বিশ্বকাপের গোল করার রেকর্ড স্পর্শ করার পর স্কালোনিই আমাদের মধ্যে এই ফোনালাপের ব্যবস্থা করে দেয়। খুবই আবেগঘন মুহূর্ত ছিল এটা।’
তিনি আরও জানান, কথোপকথনের সময় মেসি তাকে নিজের সই করা একটি জার্সি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ক্লোসার ভাষায়, ‘সে আমাকে বলেছে যে সে আমাকে নিজের সই করা একটি জার্সি পাঠাবে।’
২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে জার্মানির হয়ে শিরোপা জিতেছিলেন ক্লোসা। সেই আসরের ফাইনালে তার প্রতিপক্ষ ছিল মেসির আর্জেন্টিনা। ক্যারিয়ারে একাধিকবার দুজনের মুখোমুখি হলেও এবারই প্রথম ফুটবলের বাইরের বিষয়ে দীর্ঘ সময় কথা হয়েছে বলে জানান তিনি।
বর্তমানে জার্মানির দ্বিতীয় বিভাগের ক্লাব এফসি নুরেমবার্গের প্রধান কোচের দায়িত্বে থাকা ক্লোসা বলেন, ‘মেসির সঙ্গে মাঝেমধ্যে দেখা হয়েছে, যা সব সময়ই খুব আনন্দদায়ক ও সৌহার্দ্যপূর্ণ ছিল। কিন্তু ফুটবলের বাইরে এবারই প্রথম আমরা দীর্ঘ সময় ধরে কথা বললাম।’
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ার পরও মেসির প্রতি নিজের শ্রদ্ধা প্রকাশ করেছিলেন ক্লোসা। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে মেসি তার রেকর্ড অতিক্রম করার পর জার্মানির সাবেক এই স্ট্রাইকার বলেছিলেন, ‘আমার কাছে লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন, চ্যাম্পিয়ন!’
এমএম/